• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

আটক ব্যক্তির মুক্তিতে ক্ষুব্ধ মেলোনি, আদালতের সিদ্ধান্তকে বললেন ‘লজ্জাজনক’

আন্তর্জাতিক ডেস্ক
  ২৮ অক্টোবর ২০২৬, ২১:১৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইতালিতে সহিংস বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে আটক এক বিশ্ববিদ্যালয় গবেষককে মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত। এতে ক্ষুব্ধ হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। আদালতের এই সিদ্ধান্তকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন তিনি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

৩০ বছর বয়সী ইউসুফ সিহের ইতালীয় স্বাধীন সাংবাদিক। তার পরিবারের শিকড় মরক্কোতে। তিনি ভূরাজনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী। গত ২৪ অক্টোবর মিলানের সরকারি কৌঁসুলিরা তাকে আটক করেন। তার বিরুদ্ধে অপরাধ সংঘটনে উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়। অভিযোগে সন্ত্রাসী উদ্দেশ্যের সংশ্লিষ্টতার বিষয়টিও যুক্ত করা হয়েছিল।

তবে তদন্তকারীরা তাকে বিপজ্জনক উগ্রপন্থী হিসেবে তুলে ধরলেও মিলানের বিচারক তিজিয়ানা লান্দোনি তদন্তের দুর্বলতা নিয়ে প্রশ্ন তোলেন। তার পর্যবেক্ষণ, সিহেরের বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে যথেষ্ট ভিত্তি নেই।

আদালতের আদেশে বিচারক লেখেন, ‘সিহেরের বিরুদ্ধে যেসব অপরাধের অভিযোগ আনা হয়েছে, সেগুলো তিনি করেছেন বলে বিশ্বাস করার মতো গুরুতর কোনো ভিত্তি নেই। তার পালিয়ে যাওয়ার আশঙ্কাও নেই।’

সিহের শুরু থেকেই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন। সরকারি কৌঁসুলিরা তাৎক্ষণিকভাবে আদালতের সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে প্রধানমন্ত্রী মেলোনি দ্রুত এর প্রতিবাদ জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে মেলোনি বলেন, ‘আমি মনে করি, এটি পুলিশ ও তদন্তকারীদের কাজের প্রতি অসহনীয় অবমাননা।’

তিনি আরও বলেন, ‘কিছু বিচারিক মহলের এমন সিদ্ধান্তের মুখে একটি স্বাভাবিক রাষ্ট্র কীভাবে সাধারণ ও সৎ মানুষদের রক্ষা করতে পারে, তা আমি সত্যিই বুঝতে পারছি না।’

টেলিগ্রাম গ্রুপ ঘিরে অভিযোগ

ইতালীয় পুলিশ সিহেরকে ‘অক্টোবর ১৭ আন্দোলন’ নামের একটি টেলিগ্রাম গোষ্ঠীর অ্যাড্‌মিনিস্ট্রেটর্ হিসেবে শনাক্ত করেছিল। মিলানে সহিংস বিক্ষোভের পর গ্রুপটি তৈরি করা হয়।

আটকের আদেশে বলা হয়েছিল, সিহের এমন কিছু বিষয়বস্তু প্রকাশ করেছিলেন, যেগুলোকে তদন্তকারীরা ‘উসকানিমূলক’ বলে বর্ণনা করেছেন। পাশাপাশি ২৪ অক্টোবর বিক্ষোভকারীদের সমবেত হওয়ার আহ্বান জানিয়ে জনশৃঙ্খলার বিরুদ্ধে অপরাধ সংঘটনের উদ্দেশ্যে বার্তা দেওয়ার অভিযোগও আনা হয়।

তবে বিচারক লান্দোনি বলেন, ওই মন্তব্যগুলো সিহের নিজে করেননি, বরং গ্রুপের অন্য সদস্যরা প্রকাশ করেছিলেন। তার ভাষ্য, ‘অন্য সদস্যদের দেওয়া বার্তায় যে সহিংস কর্মকাণ্ডের পক্ষে অবস্থান নেওয়া হয়েছিল, সিহেরকে সেগুলোতে উৎসাহ দিতে বা কোনোভাবে সমর্থন জানাতে দেখা যায়নি।’

নতুন নিরাপত্তা আইনে প্রথম দিকের গুরুত্বপূর্ণ মামলা

মেলোনি সরকারের চলতি মাসে জারি করা নিরাপত্তা অধ্যাদেশের আওতায় নতুন করে সংজ্ঞায়িত একটি অপরাধের অভিযোগ আনা হয়েছিল সিহেরের বিরুদ্ধে। জনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সাম্প্রতিক কঠোর পদক্ষেপের অংশ হিসেবে এই অধ্যাদেশ জারি করা হয়।

নতুন আইনে, জনসমাবেশে অংশ নেওয়ার সময় জননিরাপত্তা বিপন্ন করে বা সম্পদের ক্ষতি করে এমন গোষ্ঠীর সংগঠকদের চার থেকে ১২ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে।

সিহেরের গ্রেপ্তার নিয়ে ইতালির আইনজীবী মহল ও আইন পর্যবেক্ষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। মামলাটি নিয়ে সংবাদমাধ্যমের ব্যাপক প্রচারও প্রশ্নের মুখে পড়েছে। সমালোচকদের অভিযোগ, ইতালির কিছু সংবাদপত্র তাকে দোষী হিসেবে উপস্থাপন করেছে এবং তার ব্যক্তিগত জীবন ও পরিবার সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।

আরও পড়ুন

ইসরায়েলে আরেকটি নির্বাচন এড়ানোর আহ্বান প্রেসিডেন্টের

ইসরায়েলের নতুন হামলায় বিশ্ববাজারে ভয়াবহ প্রভাবের হুঁশিয়ারি ইরানের

অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণবের আঘাত, ৫ জনের প্রাণহানি

সূত্র: রয়টার্স

/অ

  • ইতালি
  • বিক্ষোভ
  • জর্জিয়া মেলোনি
এ সম্পর্কিত আরও খবর
শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থান পরিবর্তনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থান পরিবর্তনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
বিক্ষোভ প্রশমনে ‘কঠোর পদক্ষেপের’ ঘোষণা ম্যাক্রোঁর
বিক্ষোভ প্রশমনে ‘কঠোর পদক্ষেপের’ ঘোষণা ম্যাক্রোঁর
ইউরোপজুড়ে বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছে জেন-জি, কেন ক্ষুব্ধ ইউরোপের তরুণরা?
ইউরোপজুড়ে বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছে জেন-জি, কেন ক্ষুব্ধ ইউরোপের তরুণরা?
ইতালি প্রধানমন্ত্রীর পদত্যাগের গুঞ্জন
ইতালি প্রধানমন্ত্রীর পদত্যাগের গুঞ্জন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X